⛰️ Tour Group BD · রিল্যাক্স ট্যুর
বান্দরবান ভ্রমণে টিজিবি — নীলগিরি – নীলাচল
মেঘের ওপরে নীলগিরি, শহরের ওপর থেকে দেখা নীলাচলের বিকেল আর চিম্বুকের পাহাড়ি পথ — হাঁটাহাঁটি কম, আরাম বেশি। পুরো প্ল্যান আমাদের, আপনি শুধু উপভোগ করবেন।
💡 কনফার্ম করার আগে জেনে নিন
- বাসের সিট ও হোটেল রুম দেওয়া হবে ট্রিপ কনফার্মেশনের ভিত্তিতে।
- বিভিন্ন জায়গায় কিছুটা হাঁটতে হতে পারে, তবে খুব বেশি নয়।
- আলাদা রুম চাইলে আগে থেকে জানাতে হবে — সম্ভব হলে ব্যবস্থা করা হবে। অন্যথায় ছেলে ও মেয়েদের আলাদা রুমে রাখা হবে।
🤝 ভ্রমণের শর্তাবলী
- সবার আগে চাই একটি ভ্রমণপিপাসু মন।
- ভ্রমণের সময় যেকোনো সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
- ট্রিপ সুন্দরভাবে পরিচালনায় সবাই আমাদের সর্বাত্মক সহায়তা করবেন।
- আমরা শালীনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
- প্রতিটি জায়গা আমাদের নিজেদের — এর সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব, পর্যটনের যেন কোনো ক্ষতি না হয়।
- পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যা সবাই মিলে ঠিক করা হবে।
- স্থানীয়দের সাথে কোনো বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারও সাথে কথা বলতে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিন।
- দুর্ঘটনা বলে-কয়ে আসে না — যেকোনো পরিস্থিতি সবাই মিলে মোকাবেলা করব।
🚫 কোনো প্রকার মাদক সেবন বা বহন সম্পূর্ণ নিষিদ্ধ। পাওয়া গেলে গ্রুপের সবার সাথে আলোচনা করে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বাদ দেওয়া হতে পারে।
🚫 এটি সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ — কোনো ধরনের অশ্লীলতা বা অসৎ উদ্দেশ্যের সুযোগ নেই। এমন কিছু দেখা গেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
📞 বুকিং ও যোগাযোগ
আসন সীমিত — আজই আপনার সিট নিশ্চিত করুন
01840238946
01877722854
01877722856
ফেসবুক পেজ: Tour Group BD · www.tourgroupbd.com